মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লুটপাটকারী ও খুনিদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

Spread the love

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অধিবেশনের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাইযোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল।

ঘটনার বিবরণ তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসের একটি পার্কে তার ভাই, ভাবি ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে হাঁটছিলেন। এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগ

হামলার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তিনি মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন। ইতালির পুলিশ কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি নিজেও বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ ঘটনায় সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানান।

হুমায়ুন কবির বলেন, ভেনিসের স্থানীয় পুলিশ ঘটনাটিতে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

বাঁধন পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে তিনি বলেন, এরপর দূতাবাসের পক্ষ থেকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে বিষয়টি তুলে ধরা হবে।

‘অপরাধীদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা’

অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের নেতৃত্বে এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে কোনো ধরনের পিছপা হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, যারা দেশের অর্থসম্পদ লুট করে এবং মানুষ হত্যা করে বিদেশে পালিয়েছে, তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীন পররাষ্ট্রনীতির কথা

সংসদে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বিষয়টিও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো দেশের দাসত্ব বা গোলামি করবে না। নিজস্ব গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান থেকে বিশ্বকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এর আগে সংসদে এক সংসদ সদস্য সম্পূরক প্রশ্নে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও মামলার অগ্রগতি জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সংসদকে অবহিত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

সারজিস ও নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

অভ্যন্তরীণ নির্বাচনে সহায়তার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য

অকার্যকর তিন স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা

উত্তরায় গ্যাস লাইনে বিস্ফোরণ: নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক