মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

Spread the love

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের ভবন উদ্বোধন করা হলেও এটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। টার্মিনালে ইন্টারনেট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ও তখন প্রস্তুত ছিল না।

রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে চুক্তিতে বাংলাদেশের জন্য ১৫ শতাংশ এবং জাপানি কোম্পানির জন্য ৮৫ শতাংশ রাজস্ব ভাগের কথা ছিল। ধারাবাহিক বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। এই রাজস্বের মাধ্যমে তৃতীয় টার্মিনালের ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে নির্মিত এই টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে পরিশোধ শুরু হয়েছে। বর্তমানে সিভিল এভিয়েশনের অন্যান্য খাতের আয় থেকে এসব কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা না গেলে অন্যান্য খাতের আয় থেকেই দীর্ঘদিন ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাই সরকার ১৬ ডিসেম্বর অন্তত আংশিকভাবে হলেও টার্মিনালটি চালুর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, টার্মিনালটি চালু হলে এর আয় থেকেই ঋণের বড় অংশ পরিশোধ করা সম্ভব হবে এবং বিমানবন্দরের সক্ষমতাও বাড়বে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮২ হাজার ভোট পেয়ে ঢাকা-১৫ আসনে বিজয়ী ডা. শফিকুর রহমান

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী পেল বৃত্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হলমার্ক এমডি তানভীর মাহমুদের মৃত্যু

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আজ: নেই ডিজেল সংকটের আশঙ্কা

রাকসু নির্বাচনে জয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

চুলার বিস্ফোরণে বাড়ছে মৃত্যুঝুঁকি

‘ফ্যাসিবাদী বিজেপি’-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত