বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ

Spread the love

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলছে সরকার। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জামের বিষয়ে জানতে চান নিলুফার চৌধুরী মনি। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তোলার কাজ চলছে। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তোলা হচ্ছে।

উদ্ধার সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা অনেক বড়। এরই মধ্যে সরকার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম কিনেছে। এসব সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসারসহ দুর্যোগ মোকাবিলায় সরাসরি কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আরও কিছু সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সরঞ্জাম সংগ্রহের জন্য বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে।

সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি খাতের কাছেও থাকা উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জাম এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, সরকারি-বেসরকারি পর্যায়ের উদ্ধার সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে বড় ধরনের দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও বাড়ানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রী

বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

জামায়াত আমিরের বিরুদ্ধে বেইমানির অভিযোগ রাশেদ খানের

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০

গাজীপুরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বেরিয়েছে

বেগম খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান খবর

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর