বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ সময় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন বাজেটে বাড়ছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায়ের দিন আজ

২০২৭ সাল থেকে এসএসসি জানুয়ারিতে ও এইচএসসি জুনে

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

অক্টোবরের মাঝামাঝি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের জোয়ার

নিজ কেন্দ্রে ৮৯৯ ভোট পেয়ে এগিয়ে মির্জা আব্বাস

গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ