মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে পৌঁছে দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়ার পর সমাধিস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে সমাধি প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় দুই দশক পর দলটি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং প্রথমবারের মতো দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দলের নেতৃত্ব দেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব আরও দৃঢ়ভাবে গ্রহণ করেন তারেক রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত