মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে একটি পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল

এ ছাড়া দুর্ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের নামের আরও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত বিমানবাহিনীর সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, পিকআপ ভ্যানটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং এ ঘটনায় কোনো অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

দোহায় প্রবাসীদের সতর্ক থাকতে বলল বাংলাদেশ দূতাবাস

ঈদযাত্রার মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

শামিম ওসমান ও অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা ও মোনাজাত উপদেষ্টা পরিষদের

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

গ্যাস সংকট নিরসনে বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

মেধাবী সন্তানদের দায়িত্ব নেবে রাষ্ট্র: শফিকুর রহমান

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা