শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

Spread the love

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ডও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৮৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৭৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে সাতজন রয়েছেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা

রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

পে স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিম সাময়িকভাবে বরখাস্ত

রাজশাহী পলিটেকনিকে শিক্ষামন্ত্রী: শিক্ষার্থীদের সরাসরি অভিযোগ শোনেন

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

সিলেট-১ আসনে কোটিপতি প্রার্থীদের লড়াই: কার কত সম্পদ?