নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির ভার বহন করতে হচ্ছে যেসব মানুষকে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় এই সময়ে নেপালকে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
তিনি বন্যা ও ভূমিধসে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান।


















