সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেপ্টেম্বরে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন প্রধানমন্ত্রী।

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি দেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পাশাপাশি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত