শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শপথের আগে জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সরাসরি বঙ্গভবনে যাবেন মির্জা ফখরুল। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এরই মধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দরবার হলও সাজানো হয়েছে নতুন রূপে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দরবার হলে প্রবেশ করবেন। এর পাঁচ মিনিট পর, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।

শপথ অনুষ্ঠানে স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ বছর পর সংসদে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেলের আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বামী রাব্বির স্বীকারোক্তি

অমর একুশে বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

ইরান যুদ্ধ ‘নতুন ধাপে’ যাচ্ছে, পাশে চাই মিত্রদের: মাইক জনসন

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

মিউজিক কুইন শাকিরা আবার নতুন গান নিয়ে

তরুণ উদ্ভাবকের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

বিসিবির সভাপতি পদে নির্বাচিত তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

বৃহস্পতিবার ঢাকার চলাচলে বিশেষ বিধিনিষেধ ডিএমপির