শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৮ গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন এবং ওয়ারী বিভাগে ৯১ জন রয়েছেন। এছাড়া রমনা বিভাগে ৩৬, লালবাগে ৩১, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫১, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৫৯, গোয়েন্দা বিভাগে ৪ এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হয়েছে অস্ত্র ও মাদক

অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারে থাকা ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল স্কাফ। পাশাপাশি একটি চাকু, একটি কাঁচি ও একটি ব্লেডের অংশবিশেষও উদ্ধার করা হয়।

পুলিশ আরও পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করেছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতকড়া–শিকলে ৭৫ ঘণ্টা: যুক্তরাষ্ট্র থেকে ফেরত বাংলাদেশিদের রোমহর্ষক বর্ণনা

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য

ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা

নির্বাচন ফেব্রুয়ারিতে চাই: ডা. শফিকুর রহমান

দক্ষ জনপ্রশাসন গড়তে প্রধানমন্ত্রীর মেধাভিত্তিক জনবলের ওপর জোর

শ্যামবাজারে র‌্যাবের অভিযানে ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক

হাদির হত্যার বিচার দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা: লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত