মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্যাস সংকট মেটাতে ১,১০০ কোটি টাকায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বিদ্যুতায়ন ও শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে আন্তর্জাতিক খোলা বাজার থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে (২৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর) নির্ধারিত বিভিন্ন মেয়াদে এই এলএনজি বাংলাদেশে এসে পৌঁছাবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্যের একটি ও ওমানের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এগুলো কেনা হচ্ছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫.৫০ থেকে ২১.৮৮ মার্কিন ডলার।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় নিয়েই এই দর নির্ধারণ করেছে সংশ্লিষ্ট বিভাগ। সরকার আশা করছে, এই গ্যাস আমদানির মাধ্যমে দেশের বর্তমান জ্বালানি ঘাটতি অনেকটাই হ্রাস পাবে এবং শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ