বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বীর শহীদ ও আহতদের প্রতি ‘জনতার প্রবাসী’র গভীর শ্রদ্ধা ও সমবেদনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ২০২৪ সালের রক্তাক্ত ও গৌরবোজ্জ্বল জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘জনতার প্রবাসী’। দিবসটি স্মরণে আয়োজিত এক বিশেষ অনলাইন আলোচনা ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্য এবং হামলায় গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী ও দৃষ্টিশক্তি হারানো অগণিত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান। প্রবাসী নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, দেশের স্বাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র-জনতার যে অভূতপূর্ব আত্মত্যাগ, তা প্রবাসে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির জন্য আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

‘জনতার প্রবাসী’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় সবসময়ই দেশের যেকোনো প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের রক্তঝরা দিনগুলোতেও প্রবাসীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালো জনমত গড়ে তুলতে ও দেশের মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। সংগঠনের পক্ষ থেকে জুলাইয়ের বীর শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুণ্ন রাখা, তাঁদের পরিবারের স্থায়ী পুনর্বাসন সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের মহান চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ