বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

Spread the love

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS)-এর ১৮তম বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারত থেকে পাঠানো এই আমন্ত্রণের চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পরপরই তা প্রধানমন্ত্রীর দপ্তরে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র না হলেও বৈশ্বিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিবেশী ও এই অঞ্চলে সবসময় শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটির জনগণের দাবির প্রতি দৃষ্টি দিয়ে খুব দ্রুতই উদ্ভূত অভ্যন্তরীণ সমস্যার সুরাহা করবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত