বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

Spread the love

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) বেলা সাড়ে ৩টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান তথা অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মোজাফফর হোসেন নামে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে বর্তমানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘ সাড়ে চার দশক পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তকে আটকের এই ঘটনা দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে একটি বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত এক কালজয়ী বীর মুক্তিযোদ্ধা। বগুড়ার গাবতলীর এই কৃতি সন্তান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সফরকালে সেখানকার সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী ও বিদ্রোহী সেনাসদস্যের বর্বরোচিত হামলায় তিনি নির্মমভাবে শাহাদাতবরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর তিন দিন পর মরদেহ ঢাকায় নিয়ে আসা হলে লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাঁকে সমাহিত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত