মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা, ৬ জেলায় সেনা মোতায়েন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৩, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান প্রবেশপথগুলো ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং জনসাধারণের চলাচলে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

৬ জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে সেনা মোতায়েন

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ (২৩ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি আকাশপথ ব্যবহার করে কাতারে হামলা চালাল ইসরায়েল

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন প্রেস সচিব

শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার

এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জ্বালানি সংকটে নির্ঘুম ঢাকা: পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ হাহাকার

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

দিল্লিতে বড় নাশকতার ছক: রাজধানীজুড়ে হাই অ্যালার্ট জারি

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলা: ৫টি বিমান ক্ষতিগ্রস্ত