সোমবার , ১৫ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে রোববার আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরবর্তীতে ভারতের উচ্চ মহলের নির্দেশে তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, তিনি সেখানে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে।

বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখার বিবরণ

নিউজ১৮-এর প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, তা নিম্নরূপ:

  • নজরদারি তালিকায় নাম: একটি আন্তর্জাতিক সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর, নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ডা. জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের (ভেরিফিকেশন) জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।
  • আইওআরএ বৈঠকে নেতৃত্ব: সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের একটি বৈঠকে অংশ নিতে তিনি রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁরই বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
  • হাইমিশনের আগাম বার্তা: ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
  • রহস্যজনক আচরণ ও দেশে ফেরার সিদ্ধান্ত: আনুষ্ঠানিক বার্তা থাকা সত্ত্বেও সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে সম্পূর্ণ রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। এমনকি তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি প্রাথমিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এমন উদ্ভূত পরিস্থিতিতে ক্ষুব্ধ ও অপমানিত বোধ করায় জাহেদ উর রহমান দিল্লিতে না ঢুকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে বিমানে রওনা করেন এবং সোমবার দুপুরের আগেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ