শনিবার , ১৬ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মির্জা আব্বাস: জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা: আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে বর্তমানে পর্যাপ্ত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসন চিকিৎসার (Rehabilitation) আওতায় রাখা হয়েছে। তাঁর চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমান শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে দায়িত্বরত মেডিকেল বোর্ড। চিকিৎসকদের নিয়মিত তদারকির ফলে তিনি এখন প্রতিদিন হাসপাতালের হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করতে পারছেন।

প্রবাসী নেতাকর্মীদের সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশ: মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে মালয়েশিয়া প্রবাসী অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা তাঁকে একনজর দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিন প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে ছুটে আসছেন। তিনি সীমিত পরিসরে তাদের সাথে কুশল বিনিময় ও কথাও বলছেন। দেশ-বিদেশের অসংখ্য মানুষের এই ভালোবাসা ও শুভকামনার জন্য মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং তাঁর পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ