বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৪ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের সুবিধার্থে আজ বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেওয়া হচ্ছে আগামী ২৪ মে’র ভ্রমণের টিকিট। কালোবাজারি রোধে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ আসন অনলাইনে বিক্রির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে। রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন, তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না।

যাত্রীদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে যাত্রার দিন আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে, তবে এই সুবিধা উচ্চ শ্রেণির (এসি বা প্রথম শ্রেণি) টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উল্লেখ্য, আগামী ১৫ মে দেওয়া হবে ২৫ মে’র টিকিট এবং ১৭ মে পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত