মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইআরজিসির আর্থিক তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে বড় ধরনের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাহিনীটির অর্থের উৎস, গোপন লেনদেন এবং আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলার পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। মূলত আইআরজিসির কুদস ফোর্সের অর্থায়নের পথগুলো চিহ্নিত করে তা বন্ধ করতেই দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আইআরজিসির ছদ্মবেশী প্রতিষ্ঠান (ফ্রন্ট কোম্পানি), নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনে সহায়তাকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসের তথ্য সংগ্রহ করা। বিশেষ করে আইআরজিসি কীভাবে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অর্থ ও সরঞ্জাম পাচার করে, সেই রহস্য উদ্ঘাটন করতে চাইছে ওয়াশিংটন। একই দিনে যুক্তরাষ্ট্র ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের বিরুদ্ধে আইআরজিসির তেল চীনে বিক্রিতে সহায়তার অভিযোগ রয়েছে। এই কঠোর অবস্থান তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তাদের কূটনৈতিক সমঝোতায় আনতে একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত