শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর্থিক কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রশ্নের মুখে পড়েছেন এই সুন্দরী। পিটিআই সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তামান্না।

মূলত এইচপিজেড টোকেন মোবাইল ফোন অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। জানা গেছে, এই অ্যাপের হয়ে প্রচার এবং একটি অনুষ্ঠানে হাজির হন তামান্না। এ কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।

এর আগে মোবাইল ফোন স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়ালে মহারাষ্ট্রের সাইবার সেল এই অভিনেত্রীকে তলব করেছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর ‘ফায়ার প্লে’ নামে ওই অবৈধ স্ট্রিমিং অ্যাপটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অ্যাপে মাসিক মাত্র ৫০০ টাকার বিনিময়ে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা।

এছাড়া এই অ্যাপেই অবৈধভাবে আইপিএলের খেলা প্রদর্শিত হচ্ছিল। এটি প্রচার করার কারণেই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।

জানা গেছে, ভায়াকম ১৮-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়। সংস্থাটির ভাষ্য, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে।

অথচ আইপিএলের স্বত্ত্ব ভায়াকম কিনে নিয়েছে। ফলে অন্য অ্যাপে খেলা স্ট্রিমিং করায় তাদের সংস্থার ক্ষতি হচ্ছে। অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তামান্না ভাটিয়া কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

কুমিল্লায় তিনদিনের সংঘর্ষে আহত ৩০, আতঙ্কে এলাকাবাসী

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

ট্রাম্পের নতুন ঘোষণাপত্রে ১২ দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

ফখরুল: গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ ৩ নিহত, আহত ১১

দোয়ায় সুস্থ হয়ে খালেদা জিয়া আবারো ফিরবেন’—রিজভী

২৯ হাজার মেগাওয়াট সক্ষমতার পরও দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

শেখ হাসিনার ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র তাঁর ভ্যানিটি ব্যাগেই ছিল: মতিউর রহমান চৌধুরীর