মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে থাকা দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনায় এক অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদন অনুযায়ী, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান-প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত গবেষণার এই চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত লেবানন সীমান্তে অস্থিরতা এবং সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) নিয়োজিত ইতালীয় সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই রোম এই কঠোর পদক্ষেপ নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রী মেলোনি ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন এবং শান্তিরক্ষার স্বার্থে আন্তর্জাতিক চাপের সাথে সংহতি প্রকাশ করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে ইতালি স্পষ্ট বার্তা দিল যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে আর কোনো সামরিক বা প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নয়।

প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই ঘটনাকে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের অন্যতম প্রধান সামরিক অংশীদার ইতালির এই সরে আসা মধ্যপ্রাচ্য সংকটে পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তনে নতুন মাত্রা যোগ করতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি এবং উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহের পথ আরও সংকুচিত হয়ে পড়ল।

সূত্র: আল অ্যারাবিয়া

সর্বশেষ - অপরাধ