বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে ফিরবেন না জানালেন : সাকিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

দুবাই এসেও আবার ফিরে যাচ্ছেন

রাতেই দেশে ফেরার কথা ছিল সাকিবের। দেশের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া যাবে না। তাই লস এঞ্জেলেস থেকে দুবাই এসেও আবার ফিরে যাচ্ছেন, দেশে আসা হচ্ছে না তার। থাকতে হচ্ছে সবুজ সংকেতের অপেক্ষায়। যতটা জানা গেছে হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা নাও যেতে পারে তাকে……

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুরুতে সাকিব আল হাসানকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন। সাকিব পরে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে দুঃখপ্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন, যার পরেই বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার অবস্থানের কিছুটা নরম পরিবর্তন দেখা যায়।

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিবের দেশে ফেরা বা পরবর্তীতে দেশ ছাড়ার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না তিনি। এছাড়াও দেশের মাঠে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এই ধারাবাহিকতায়, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের দলে ৩৭ বছর বয়সী সাকিবকে রাখা হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়।

গত কয়েকদিন ধরে সাকিবের দেশে ফেরা নিয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় প্রতিবাদী কর্মসূচি চলছে। তার দেশে ফেরা ঠেকাতে মিছিল, স্লোগান এবং নানা ধরনের প্রতিবাদ দেখা গেছে। স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি এবং স্লোগান লেখা হয়েছে, এবং সাকিবের ভক্ত ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনাও ছড়িয়েছে। এমনকি বুধবার সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

হাসিনা রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

৫ লাশের ওপর অভিযোগপত্র রেখে উধাও ফোরকান

ঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

আল-আকসা দখলের পথে ইসরাইল, বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: ৩০ দোকান ভস্মীভূত