বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

Spread the love

জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই যে ইসরায়েল সৃষ্টি হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এটা অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গোলাবর্ষণের নিন্দাও জানিয়েছেন ফরাসি এই প্রেসিডেন্ট। 

ফরাসি মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এলিসিতে এক রুদ্ধদ্বার বৈঠকের সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ১৯৪৭ সালের নভেম্বরে ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে বিভক্ত করার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এর আগে গাজা এবং লেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এখন জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করার সময় নয়।

আন্তর্জাতিক ক্ষোভ এবং যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা এবং লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

অন্যদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দাও জানিয়েছে ফ্রান্স।

অবশ্য ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া নয় বরং “স্বাধীনতা যুদ্ধের” মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

মহেশখালী উন্নয়ন প্রকল্পে তিন ধাপের রূপরেখা

দেশজুড়ে হামের প্রকোষ্ঠে আরও ১৭ শিশুর প্রাণহানি

তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে বিতর্ক-সমালোচনা তুঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম ব্রাদারহুড নিষেধাজ্ঞা

বাংলাদেশ-চীন বন্ধুত্বকে ‘অটুট’ বললেন স্পিকার

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

‘দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’

সংসদ নির্বাচন সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গঠন