রবিবার , ১৫ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ মার্চ ২০২৬) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নগরবাসীকে মূল্যবান সামগ্রী অরক্ষিত রেখে না যাওয়ার পরামর্শ দেন। তিনি জানান, বাসা ছাড়ার আগে নগদ অর্থ বা স্বর্ণালংকার আত্মীয়স্বজনের কাছে অথবা প্রয়োজনে থানায় গচ্ছিত রাখার সুযোগ রয়েছে। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ পরীক্ষা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিদিন ৩০০টির বেশি মোটরসাইকেল ও গাড়ির মোবাইল প্যাট্রোল এবং রাতে ৭০টির বেশি চেকপোস্ট কার্যকর থাকবে। বিশেষ করে আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চ ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ইউনিফর্মধারী ও গোয়েন্দা পুলিশ সক্রিয় থাকবে। এ ছাড়া ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো বা রেসিং প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা: উত্তেজনা তুঙ্গে

অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা ও সড়ক অবরোধ

নভেম্বরে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াল

সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু

অর্ধেকে নেমেছে গ্যাস সরবরাহ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও শিল্প খাত