মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদযাত্রায় ভোগান্তি ও ভাড়া নৈরাজ্যের শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবহনে জ্বালানি তেল সরবরাহের ওপর আরোপিত ‘সিলিং’ বা সীমা নির্ধারণ পদ্ধতি যাত্রী সাধারণের ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই আশঙ্কার কথা জানান। তাঁর মতে, এই পদ্ধতির কারণে ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য বাড়বে, যানজট প্রকট হবে এবং পরিবহন সংকট আরও তীব্রতর হবে। পরিস্থিতি সামাল দিতে অন্তত ঈদের দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি এবং সারা দেশে জেলা থেকে জেলায় আরও ৩-৪ কোটি মানুষ যাতায়াত করবে। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সামাল দিতে দূরপাল্লার বাস, লঞ্চ, সিএনজি অটোরিকশা এবং রাইডশেয়ারিং মোটরসাইকেলের মতো কয়েক কোটি ট্রিপ প্রয়োজন হবে। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সীমিত গণপরিবহন ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যখন জরুরি, তখন তেলের সরবরাহে সীমাবদ্ধতা বা সিলিং পদ্ধতি পরিবহনের ট্রিপ সংখ্যা কমিয়ে দেবে। বারবার জ্বালানি নিতে গিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইন সৃষ্টি হবে, যা সিডিউল বিপর্যয় ঘটাবে এবং অসাধু মালিকদের ভাড়া বাড়ানোর সুযোগ করে দেবে।

সংগঠনটি আরও সতর্ক করেছে যে, নিরবচ্ছিন্ন জ্বালানি না পেলে অনেক পরিবহন নির্ধারিত ট্রিপ বাতিল করতে বাধ্য হবে, যার ফলে ঘরমুখো মানুষ স্টেশনে আটকা পড়বে। যানজটের মধ্যে বারবার তেল নেওয়ার প্রক্রিয়া যাত্রীদের যাতায়াতকে আরও বিলম্বিত করবে। তাই সাধারণ মানুষের ঈদ আনন্দ নিরবচ্ছিন্ন করতে এবং সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে অবিলম্বে তেলের সিলিং পদ্ধতি বাতিল করে সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত