শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় গ্রেপ্তার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

নরসিংদীর মাধবদীতে বাবার কোল থেকে জোরপূর্বক তুলে নিয়ে কিশোরী আমেনা আক্তারকে (১৫) নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তজনা ছড়িয়ে পড়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—এবাদুল্লাহ (৪০), আহম্মদ আলী মেম্বার (৬৩), মো. ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)।

ঘটনার নেপথ্যে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় একটি বখাটে চক্র আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার চাইলেও কোনো প্রতিকার পায়নি, উল্টো তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে বুধবার রাতে বাবা যখন আমেনাকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন, তখনই বখাটে নূরার নেতৃত্বে একদল যুবক তাকে ছিনিয়ে নেয়। সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বিলপাড় ও দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে আমেনার নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সুষ্ঠু তদন্ত ও সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন। পলাতক নূরাসহ বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত