বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে অভিযোগ করা হয়েছে যে, টিউলিপ সিদ্দিক তাঁর খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার ৭১ নম্বর রোডের একটি ফ্ল্যাট নিজের নামে রেজিস্ট্রেশন করে নেন। তদন্তে জানা গেছে, ইস্টার্ন হাউজিংয়ের নথিপত্রে গুরুতর অনিয়ম থাকায় ওই সম্পত্তি হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু রাজউকের তৎকালীন আইন উপদেষ্টা হিসেবে প্রভাব খাটিয়ে তিনি ফ্ল্যাট বিক্রির অনুমোদন করিয়ে নেন এবং অবৈধভাবে তা গ্রহণ করেন।

দুদক আদালতকে জানিয়েছে, মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি মামলার প্রমাণাদি নষ্ট করার চেষ্টা করছেন বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। যেহেতু তিনি সরাসরি গ্রেফাতারের আওতার বাইরে রয়েছেন, তাই তাঁকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক রেড নোটিশ জারি করা প্রয়োজন। আদালত দুদকের যুক্তি আমলে নিয়ে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বাড়ির দেয়ালের লিখনে সমন্বয়ককে হত্যার হুমকি

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের ডাক: মির্জা ফখরুলের নতুন চ্যালেঞ্জের ঘোষণা

সরকারি সমন্বয়হীনতার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে

অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ৭ নিহত, ২০ আহত

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

রামিসার বাসায় প্রধানমন্ত্রী: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস