বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক উপদেষ্টাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগের পাহাড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ এবং আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিদেশে অর্থ পাচারের একাধিক অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য এবং বিচারক পদায়নে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অন্তত এক ডজন অভিযোগ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকার সাব-রেজিস্ট্রার বদলি এবং আলোচিত আসামিদের জামিন পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল অর্থ লেনদেনের দাবি করা হয়েছে অভিযোগগুলোতে।

তালিকায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে, যার আর্থিক পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের তথ্য-প্রমাণসহ অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। এ ছাড়াও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে সম্পত্তি দখল ও প্রকল্পের অর্থ আত্মসাৎ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের সঙ্গে অবৈধ লেনদেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। দুদক জানিয়েছে, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান চালানো হবে এবং হয়রানি রোধে সর্বোচ্চ সতর্ক থাকা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

মুনিয়ার পরিণতি আমারও হবে বলে হুমকি দেয় তৌহিদ আফ্রিদি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হাদির

‘বেহেস্তের টিকিট’ দেখিয়ে ভোট চাইছে কেউ কেউ: তারেক রহমান

নির্যাতন-অবহেলায় হেফাজতে মৃত্যু বাড়ছে

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ইসি সভা শুরু

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল