আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে জারি করা এই সতর্কবার্তায় রাজনৈতিক সহিংসতা ও উগ্রপন্থী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের জনসমাগম, নির্বাচনী সমাবেশ এবং ধর্মীয় স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, নির্বাচনকালীন যানবাহন চলাচলে বিধিনিষেধের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি তাদের সশরীর সেবা সীমিত থাকবে। নাগরিকদের পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ এবং জরুরি যোগাযোগের জন্য সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।



















