শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিনাজপুরবাসীর জন্য সিটি করপোরেশনের আশ্বাস: জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ১০ দলীয় জোটের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে তিনি প্রতিশ্রুতি দেন যে, ১০ দলীয় জোট সরকার গঠন করলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। এছাড়া উত্তরবঙ্গকে দেশের ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, এখানে আম ও লিচুর জন্য আধুনিক ‘ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি’ এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে, যাতে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান।

জনস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, ক্ষমতায় গেলে ৫ বছর বয়স পর্যন্ত শিশু এবং ৬৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে, তাই সেই টাকা দিয়ে বেগমপাড়া না বানিয়ে জনগণের সেবায় ব্যয় করা হবে।” দিনাজপুরে মেডিকেল কলেজ থাকলেও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে কোনো মেডিকেল কলেজ নেই উল্লেখ করে তিনি দেশের ৬৪ জেলায় বিশেষায়িত মেডিকেল কলেজ স্থাপনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জনসভায় শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে তিনি একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, কাজ করছে ৫ ইউনিট

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

চীনের কুনমিং: বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কোনো কর আরোপ করা হবে না

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চলছে

দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে লন্ডন বৈঠকের পর: রিজভী

তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

দুর্বল ব্যাংকের তারল্য সংকট: লাখো গ্রাহকের সঞ্চয় ‘বন্দি’