শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাত জেলার সমাবেশ সম্পন্ন করে ভোরে ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ম্যারাথন সফর শেষে শুক্রবার ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে টানা ১৬ ঘণ্টায় মোট সাতটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী হয়ে সর্বশেষ রাত সোয়া ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়ায় সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন তিনি। প্রতিটি সমাবেশেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সফরকালে তারেক রহমান ধানের শীষের পাশাপাশি জোটভুক্ত প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, বেকারদের প্রশিক্ষণ এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হবে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা নেতাকর্মীদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনাই এই লড়াইয়ের মূল লক্ষ্য। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

সর্বশেষ - অপরাধ