শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

Spread the love

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে ঋণ খেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগ এনে আপিল করেছিলেন। ইসি উভয় পক্ষের যুক্তি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় দেন।

একই শুনানিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে বহাল রেখেছে ইসি। উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার ফলে এই আসনে বিএনপির নির্বাচনি সমীকরণ বড় ধরনের ধাক্কা খেল। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই ছাত্রনেতার প্রার্থিতা বহাল থাকায় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মঞ্জুরুল আহসান মুন্সি এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের বহুমুখী পদক্ষেপ: ট্যাগ অফিসার ও বিজিবি মোতায়েন

যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে কী ঘটতে পারে

তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

স্কুলে ভর্তি পরীক্ষা পুনর্বহাল: ফিরছে হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য

নতুন সরকারে ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ১০ উপদেষ্টা

দাবানলে পুড়ে যাওয়া অস্কারটি কার?

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান