সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসিতে মনোনয়ন আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইসি সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।

এর আগে শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানিতে ৫১টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয় এবং একটি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর ও ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

রোববার দ্বিতীয় দিনে ৭০টি আপিলের শুনানিতে ৫৭টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

লন্ডনের হিথ্রোতে তারেক রহমান, দেশে ফেরার প্রস্তুতি

ডিসেম্বরেই তফসিল, প্রস্তুতির চাপে ইসি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

কালিয়াকৈর হাই-টেক পার্কে ফিরছে গতি: বিনিয়োগ প্রস্তাবে গুগল-মেটা ও টিকটক

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর গুলি , সন্দেহভাজন নিহত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হাদি গুলির ঘটনা: নাহিদ