রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

ইইউর পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। আজ রোববার (১১ জানুয়ারি, ২০২৬) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে এই আশ্বাস পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার আমলের তিনটি নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠায়নি, কারণ তারা মনে করেছিল ওই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল না।

নির্বাচনী পরিবেশ ও সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ প্রেস সচিব দাবি করেন, আসন্ন নির্বাচন ঘিরে এখন পর্যন্ত দেশে চমৎকার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রয়েছে এবং সরকার কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না। তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা মিসইনফরমেশন ছড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে পতিত সরকারের লোকজন বিভ্রান্তি ছড়াতে পারে বলে সরকার আশঙ্কা করছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পুরোপুরি প্রস্তুত।

গণভোট ও মনি চক্রবর্তী হত্যাকাণ্ড প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট (হ্যাঁ/না ভোট) নিয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ইসি ও সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে পারিবারিক কলহ থেকে সৃষ্ট হলেও একে ‘সাম্প্রদায়িক হামলা’ হিসেবে অপপ্রচারের নিন্দা জানানো হয়। সরকার বিশিষ্ট ব্যক্তিদের যেকোনো বিবৃতি দেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত