শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিটিআর দাখিলে নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ

Spread the love

নগদ লেনদেন রিপোর্ট (সিটিআর) দাখিলের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক এ কে এম গোলাম মাহমুদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিএফআইইউ সার্কুলার নম্বর-২৬ (তারিখ: ১৬ জুন ২০২০) অনুযায়ী কোনো একটি হিসাবে কোনো একটি নির্দিষ্ট দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি অর্থ কিংবা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বিএফআইইউ বরাবর নগদ লেনদেন রিপোর্ট (CTR) দাখিল করা বাধ্যতামূলক। এতে অনলাইন, এটিএমসহ সব ধরনের নগদ জমা ও উত্তোলন অন্তর্ভুক্ত থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটিআর সাপ্তাহিক ভিত্তিতে দাখিল করতে হবে। অর্থাৎ, প্রতি সপ্তাহের লেনদেন সংক্রান্ত রিপোর্ট পরবর্তী সপ্তাহের তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে জমা দিতে হবে।

এই নির্দেশনা আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। পাশাপাশি, ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের সিটিআর আগামী ১৩ জানুয়ারি ২০২৬ এর মধ্যে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সিটিআর দাখিলের ক্ষেত্রে বিএফআইইউ সার্কুলার নম্বর-২৬ এর অন্যান্য সব নির্দেশনা পূর্বের মতোই বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ে সিটিআর দাখিলে ব্যর্থ হলে অথবা ভুল, অসম্পূর্ণ কিংবা মিথ্যা তথ্য প্রদান করা হলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩(১)(ঘ) ধারা এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ