বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোটরসাইকেলের ক্রেতা সেজে এনসিপি কর্মীকে লক্ষ্য করে গুলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর মহানগরের জোগিতলা এলাকায় পুরাতন মোটরসাইকেলের ক্রেতা সেজে গিয়ে এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এনসিপির ওই কর্মী হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা এলাকার বাসিন্দা মো. হাবিব চৌধুরী (২৫)।তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় বসবাস করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এনসিপি কর্মী হাবিব চৌধুরী ফেসবুকে একটি পুরাতন মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। দুই ব্যক্তি ওই মোটরসাইকেল ক্রয় করতে তার সঙ্গে জোগিতলা এলাকায় সাক্ষাৎ করে। একপর্যায়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখতে একজন মোটরসাইকেলে উঠে বসে।

অন্যজন এনসিপি কর্মী হাবিব চৌধুরীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। তবে গুলিটি তার শরীরে বিদ্ধ হয়নি। এতে তিনি প্রাণে বেঁচে যায়। এ সুযোগে ওই দুইজন মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।এনসিপি কর্মী হাবিব চৌধুরী জানান, তার পুরাতন মোটরসাইকেল ক্রয় করার কথা বলে ওই দুজন তার সঙ্গে সাক্ষাৎ করে। পরে তাকে লক্ষ্য করে দুটি গুলি করে ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার মারিয়া কোরিনার হাতে; ট্রাম্পকে উৎসর্গ

হাসিনা ভারতে থাকবেন কি না—সিদ্ধান্ত তার নিজেরই: জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

প্যারিসের চেয়েও বড় দাবানলে বিপর্যস্ত ফ্রান্স

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা নিয়ে ‘সন্দেহ’ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৩৮

না ফেরার দেশে পল্লী কবি জসীম উদ্দীনের মেজ ছেলে

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৭ জুন

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা