সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার পর থেকেই কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে চ্যানেলের বিকন বাতি ও নৌপথের মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় রাত ১২টা ৩০ মিনিট থেকে সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে বর্তমানে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত নৌযান চলাচল শুরু করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন কাল

রাজধানীতে আজ নানা কর্মসূচি, চলাচলে ভোগান্তির আশঙ্কা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ প্রশংসিত

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

রেয়ার আর্থ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি

ইরানের আক্রমণক্ষমতা ১০ গুণ বেড়েছে

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ