বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ড. ইউনূসের শুভেচ্ছা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ

Spread the love

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা, যা আমাদের অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে চলার প্রেরণা জোগায়।

ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই হবে আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে তা পূর্ণতা পাবে বলে তিনি আশা করেন।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা নির্ধারণে অভিন্ন মত: জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি

সেমিতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা? জোর আলোচনা

⚖️ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার প্রার্থনা হাসনাতের

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুতে ময়নাতদন্তের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর জোর