বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ ২টায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

জালিয়াতি রোধে বিআরটিএ’র কঠোর পদক্ষেপ: মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

খালেদা জিয়ার চিকিৎসা তথ্য দেবেন শুধু ডা. জাহিদ: বিএনপি

চীনের মডেলে আধুনিকায়ন হবে বাংলাদেশের ৮ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্গাপূজায় গার্মেন্টস কারখানা খোলা, ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ নুরের

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত