শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসার কক্ষ, শিশুসহ আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

Spread the love

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদরাসার একতলা ভবনের একাধিক কক্ষের দেয়াল উড়ে গেছে এবং ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে। এ ছাড়া সংলগ্ন একটি ভবনের দেয়াল ও জানালাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের মতে, মাদরাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদরাসাটি বন্ধ ছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন—মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)। আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদরাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশে একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ গত তিন বছর ধরে বসবাস করে আসছিলেন।

বাড়ির মালিক পারভীন বেগম গণমাধ্যমকে জানান, তিনি তিন বছর ধরে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদরাসা পরিচালনা করতেন এবং পরবর্তীতে তার শ্যালক আল আমিন ও শ্যালকের স্ত্রী আছিয়াকে দায়িত্ব দেন। তিনি নিয়মিত খোঁজখবর নিলেও মাদরাসার আড়ালে কোনো অবৈধ কার্যক্রম চলছিল কি না, তা বুঝতে পারেননি বলে দাবি করেন। বিস্ফোরণের পর পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করেছে। সেখান থেকে ককটেল, দাহ্য পদার্থ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ক্রাইম সিন ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট যৌথভাবে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট পেশ

অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অগ্নিসংযোগ-নৈরাজ্য রুখতে কঠোর হুশিয়ারি ধর্ম উপদেষ্টার

নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ত্রুটিপূর্ণ নকশা ও অপর্যাপ্ত পরীক্ষা—এই কারণেই বিস্ফোরিত হয়েছিল টাইটান ডুবোযান

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

১৩তম জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি

ধানমন্ডি ৩২: ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরে পুলিশের ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

তীব্র তাপে আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল