শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকার একটি শপিং কমপ্লেক্সে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে পড়েছিল কিনা, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে আরও ৩৬ কেন্দ্রে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ

চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ২৮, নিখোঁজ ৮১

পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত

শ্রমিকদের বেতন ৭ দিন ও বোনাস ১২ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ