সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনসিপি নেতাকে গুলি: কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির কড়া নজরদারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মোতালেব সিকদার। ঘটনার পরপরই অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করা হয়।

কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল ও পাহারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে আটটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, জড়িত দুষ্কৃতকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়নের নির্দেশনায় সব ধরনের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ