রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যা: প্রধান অভিযুক্তের অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান সম্পর্কে পুলিশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রবিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তের অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, যাতে নিশ্চিত হওয়া যায় যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অনেক সময় অপরাধীরা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি জানান, এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যক্তিগত কোনো শত্রুতার ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি জানান, ঘটনার শুরু থেকেই বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে এবং সব দিক বিবেচনায় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মুনিরের

‘ভুয়া ‘ভুয়া’ স্লোগান: অসহায়ের মতো চেয়ে রইলেন লিটন

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না দুই দেশে কলঙ্কিত টিউলিপ

জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর

সুপ্রিম কোর্টে আলো ছড়াচ্ছেন ১২ নারী বিচারপতি

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন