সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির বিদেশি চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করবে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং এটি আরও স্থিতিশীল হবে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অর্থসংক্রান্ত কোনো সংকট নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা।

এর আগে রবিবার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনীয় চিকিৎসক দল, ভ্রমণসংক্রান্ত প্রস্তুতি ও মেডিক্যাল সহায়তার সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রস্তুতিও নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

রংপুরে জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

উত্তরা বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা মির্জা ফখরুলের

৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার দাবি

বৃহস্পতিবার ভারত থেকে আসছে ২৫ হাজার টন চাল

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু