শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাখাইনে হাসপাতালে বোমা হামলা তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

Spread the love

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কোনো ধরনের বৈষম্য ছাড়াই বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলো রক্ষা করতে হবে। পাশাপাশি রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ মনে করে, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের ম্রাউক-উ এলাকায় জান্তার বিমান হামলায় একটি হাসপাতালে অন্তত ৩১ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হন।

সর্বশেষ - অপরাধ