শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হাদি গুলির ঘটনা: নাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আওয়ামী লীগের নির্বাচনবিরোধী পরিকল্পনার অংশ। সবাইকে দায়িত্বশীল ভূমিকা রেখে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ‘নরমালাইজ’ বা পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আওয়ামী লীগকে সর্বত্র—রাজনৈতিক ও প্রশাসনিকভাবে—প্রতিহত করার বিষয়টি তারা তুলে ধরেছেন। পাশাপাশি ভারতের হস্তক্ষেপ বন্ধ করার দাবিও জানানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “আমরা জাতীয় ঐক্য সর্বাত্মকভাবে ধরে রাখার কথা বলেছি। একই সঙ্গে হামলাকারী ও এর পেছনের পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছি।”

উল্লেখ্য, শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আশঙ্কাজনক

রানওয়েতে বিমানের ধাক্কায় অনুপ্রবেশকারীর মৃত্যু

বাংলাদেশের নির্বাচনকালীন সরকার ও ভোটের ইতিহাস

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

অন্তর্বর্তী সরকারের হঠকারিতার ধাক্কা সৌরবিদ্যুৎখাতে

https://amarbanglanews24.com/

দেশের টাকা পাচার করে দেউলিয়া করে দিয়েছে শেখ হাসিনা : চরমোনাই পীর

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ