মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে সংসদ নির্বাচন ও গণভোট: ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

Spread the love

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্ভবত আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার এ বিষয়ে তিনি ভোটের একটি সম্ভাব্য সময়সীমা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।

ইসি জানান, ভোটের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে হতে পারে। তবে নির্বাচনের নির্দিষ্ট দিন ৭ ডিসেম্বরের কমিশন সভায় চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। এতে দু-তিন দিন সময় রেখে বা ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।

এছাড়া, সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হবে বলে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়ে ইসি ভাবছেন। বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়, যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে। গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে যাতে ভোটারদের সুবিধা নিশ্চিত করা যায়।

সর্বশেষ - অপরাধ