মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পরীক্ষা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে অনৈতিক কাজ করছেন। সরকারি আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, পরীক্ষায় কোনো আপস হবে না এবং শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, নবম গ্রেডের দাবি অন্যায্য এবং চাকরির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। নবম গ্রেডে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যোগ দেন, তাই এটি আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি বিষয়।

তিনি অভিযোগ করেন, শিক্ষকরা শিক্ষার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা গুরুতর অনৈতিক কাজ। তাই আগামী মঙ্গলবার থেকে পরীক্ষা না নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না বলে জানান উপদেষ্টা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ট্রাম্পের পুরো মেয়াদজুড়েই যুদ্ধ দীর্ঘায়িত করার ইরানি জেনারেলের হুশিয়ারি

তারেক রহমান শহীদ হাদি ও নজরুলের কবর জেয়ারত করলেন

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন

‘নির্দেশনা না থাকায় ফল খারাপ হয়েছে’ — অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান

সড়ক চাঁদাবাজি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ হাইকমিশন ইস্যুতে ভারতের দাবি নাকচ করেছে ঢাকা