মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মূল্যায়ন দেন।

মাইকেল মিলার বলেন, ইইউ আসন্ন নির্বাচনে বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ রাখে এবং আশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন-সংক্রান্ত সব বিষয়ে সহযোগিতা দিতেও ইইউ প্রস্তুত বলে জানান তিনি।

তবে নির্বাচন ঘিরে লজিস্টিক ও নিরাপত্তা–সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ভোটারদের উপযোগী পরিবেশ তৈরি করা এবং তাদের ভোটকেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা তুলে ধরেন। ইইউর পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনকেও ইইউ ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচলের প্রস্তাব ইরানের

রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার প্রস্তুতি সম্পন্ন

ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

আগামী ১০ দিনের মধ্যেই হাদি হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

বিসিএস পরীক্ষা স্থগিতের দাবিতে রেল অবরোধ

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু